‘পুলিশের ওপর হামলা করলে পরিস্থিতি নিজেদেরই সামলাতে হবে’

‘পুলিশের ওপর হামলা করলে পরিস্থিতি নিজেদেরই সামলাতে হবে’
গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পুলিশের ওপর হামলা বাড়তে থাকলে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিজেদেরই মোকাবেলা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী।

বৃহস্পতিবার সকালে গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এর আগে বুধবার রাতে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে দায়িত্বে থাকা এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন।

এ ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত হামলা’ হিসেবে উল্লেখ করে শেখ সাজ্জাত আলী বলেন, ‘আমার নিরপরাধ অফিসার থানার সামনে রাস্তায় ছিল, তাকে এভাবে ককটেল মেরে আহত করলেন। এতে আমার অফিসারদের মনোবল নষ্ট হয়। এর পরিণতিতে আপনারা আমরা ক্ষতিগ্রস্ত হব। এভাবে চলতে থাকলে একসময় নিজের ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে।’

সবার প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘অভ্যুত্থানের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেক ভঙ্গুর অবস্থায় ছিল। অনেক চেষ্টায়, অনেক কষ্টে, আপনাদের সহযোগিতায় পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছেন। আর তা ভাঙার চেষ্টা করবেন না।’

আরও পড়ুন

‘আমরা সংঘাতে জড়াতে চাই না, আমরা সেবা দিতে চাই। আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে, ঢাকা শহরে, দেশে একটা অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে,’ যোগ করেন তিনি।

পুলিশের সঙ্গে অসদাচরণ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ অরাজকতা ঠেকানোর চেষ্টা করতে গেলে তাদের সঙ্গে অসদাচরণ করা হচ্ছে। আমার অফিসারদের সঙ্গে যে অসদাচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব, আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না কেউ।’

১৬ নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা বা ককটেল নিক্ষেপের মতো নাশকতায় জড়িত হলে আইন অনুযায়ী গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার।

এ বিষয়ে তিনি বলেন, ‘নাশকতা করলে গুলি করার ক্ষমতা পুলিশ আইনে আছে। ককটেল মেরে নাশকতা হলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেওয়া আছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad