রাঙ্গামাটিতে নিয়োগে কোটা বাতিলের দাবিতে হরতাল

রাঙ্গামাটিতে নিয়োগে কোটা বাতিলের দাবিতে হরতাল
রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতালে সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতাল চলছে।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কোটাবিরোধী ঐক্যজোট, সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করে। তারা শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে।

হরতালের কারণে শহরে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এদিন সকাল থেকেই কর্মসূচি সফল করতে একদল বিক্ষোভকারী বিভিন্ন স্থানে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং মিছিল করেন। সড়কের কয়েক জায়গায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতাও সৃষ্টি করেন তারা।

আরও পড়ুন

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দীন জানান, ‘হরতালের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে এখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

পার্বত্য চট্টগ্রামে সরকারের ২৮টি বিভাগের প্রশাসনিক কাজ পরিচালিত হয় জেলা পরিষদের মাধ্যমে। এর মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগের কার্যক্রমও।

জেলা পরিষদে হস্তান্তরিত এই বিভাগের অধীনে রাঙামাটিতে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার। সেই পরীক্ষাতেই কোটা বৈষম্য ও অনিয়মসহ বিভিন্ন অভিযোগ তুলে হরতাল ডাকে তিনটি সংগঠন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad