রাঙ্গামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

রাঙ্গামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আবারও স্থগিত করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। আগামী শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার তথ্যটি নিশ্চিত করে জানান, পরীক্ষার জন্য নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল, সম্ভাব্য পরিবহন অচলাবস্থা ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টের সঙ্গে আলোচনা করে পরীক্ষাটি ফের স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে ‘কোটা বৈষম্যের’ প্রতিবাদে গোটা জেলায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধরা।

হরতালের প্রথম দিনে সকাল ৬টা থেকে শহরে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। এছাড়া কিছু কিছু জায়গায় টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

আরও পড়ুন

তবে এখনো কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাঙামাটি কতোয়ালী ওসি মোহাম্মদ সাহেদ উদ্দীন জানান, হরতালের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার জানান, কয়েক দফা স্থগিত হওয়ার পর ২১ নভেম্বর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতিও নিয়েছিল জেলা পরিষদ। এ নিয়ে চতুর্থবারের মতো এ পরীক্ষা পেছানো হলো।

অনিবার্য কারণ বশত পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ প্রকাশ করেন পরিষদ চেয়ারম্যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad