পুলিশ কুপিয়ে আসামি ছিনতাই, বাবাসহ গ্রেপ্তার ৭

পুলিশ কুপিয়ে আসামি ছিনতাই, বাবাসহ গ্রেপ্তার ৭
অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে ওই আসামির বাবাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় ওই অভিযান চালায় র‍্যাব।

থানা সূত্রে জানা যায়, এদিন বিকেলে দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এজাহারভুক্ত মামলার এক আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করতে যায় পুলিশের একটি দল। তাকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে আসামির বাবা সাগর আলীর নেতৃত্বে স্থানীয়রা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পৌঁছে আহত পাঁচ পুলিশ সদস্যকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলে জানান কোতোয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।

তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ ও এলাকাবাসীর বরাতে জানা যায়, কয়েকদিন আগে রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে দিঘারকান্দা এলাকার সাগর আলীর ছেলে আরিফুল ইসলামসহ কয়েকজনের নামে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করা হয়। রাসেল বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে আরিফুলের বাবা সাগর আলীকে আটক করা হয়। পড়ে রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার হন আরও ছয়জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad