পাবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শুক্রবার পাবিপ্রবির গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন উপউপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম | ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এটি তিন ধাপের ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপ। আজকের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৭ হাজার ৫০৬ জন। এর মধ্যে অংশগ্রহণ করেন ৬ হাজার ৬৬ জন। উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ৮২ শতাংশ।

আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) তথা শেষ ধাপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করে।

উপউপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামীম আহসান ভর্তি পরীক্ষা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন। তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন

এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও ফোকাল পয়েন্ট উপস্থিত ছিলেন।

পরীক্ষার্থীরা যাতে সহজে রুম নম্বর চিহ্নিত করতে পারেন, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। এ ছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিমের ব্যবস্থা ছিল।

পরীক্ষার্থীদের সুবিধার জন্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা প্রতি ১৫ মিনিট পরপর সময়ের বিষয়টি ঘোষণা করেন। অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শেডে বসার ব্যবস্থা এবং বিশুদ্ধ পানি পানের সুবিধাও রাখা হয়।

উপউপাচার্য বলেন, জাতীয়ভাবে ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার অংশ হিসেবে প্রথমবর্ষের দ্বিতীয় ধাপের ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘পরীক্ষা খুবই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাড়াও পাবনা শহরের আরও পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর