নেপাল উৎসবে ‘আই এম টেলিং ইউ’

নেপাল উৎসবে ‘আই এম টেলিং ইউ’
Advertisement
Advertisement

নেপাল কালচার অ্যান্ড ফিল্ম সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (এনসিআইএফএফ)। শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কাঠমান্ডুতে আয়োজিত এই উৎসবে বিশেষভাবে আলোচনায় এসেছে বাংলাদেশের প্রামাণ্যচিত্র ‘আই এম টেলিং ইউ‘। এটি উৎসবের ‘শর্ট ডকুমেন্টারি’ বিভাগে দেখানো হবে। বিভাগটিতে আরও ৩টি চলচ্চিত্রের সঙ্গে এটি দেখানো হবে।

শাহাদাত রাসএল পরিচালিত প্রামাণ্যচিত্রটি নির্মাতার নানা সংগ্রাম ও ঝুঁকিপূর্ণ জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত। এতে বাংলাদেশে মানবাধিকারভিত্তিক চলচ্চিত্র নির্মাতা, লেখক ও শিল্পীদের চরমপন্থী গোষ্ঠীর হুমকি, নিপীড়ন ও সহিংস বাস্তবতা তুলে ধরা হয়েছে।

এ বছর ৭৫টিরও বেশি দেশ থেকে ৭০০-এর বেশি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রাথমিকভাবে ১৩৮টি চলচ্চিত্র নির্বাচন করা হয় এবং চূড়ান্তভাবে ৮৫টি চলচ্চিত্রকে বিভিন্ন বিভাগে পুরস্কারের জন্য শর্টলিস্ট করা হয়েছে।

উৎসব পরিচালক ও চেয়ারম্যান সন্তোষ সুবেদী বলেন, এবারের উৎসবে নারী, শিশু, মানবাধিকার ও সংস্কৃতিভিত্তিক বিষয়কে গুরুত্ব দিয়ে শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি ও অ্যানিমেটেড চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই প্রেক্ষাপটে ‘আই এম টেলিং ইউ’ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি বাংলাদেশের শিল্পীদের সংগ্রাম ও জীবনের ঝুঁকিপূর্ণ বাস্তবতা আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরছে।

সমাপনী দিনে ৩০টি চলচ্চিত্রকে (১৫টি জাতীয় ও ১৫টি আন্তর্জাতিক) বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হবে। বিভাগগুলোর মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, সিনেমাটোগ্রাফি, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম, শিশু চলচ্চিত্র ও মানবাধিকার চলচ্চিত্র।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad