নেত্রকোনায় খাবার নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রুকসি ওরফে আবুনি (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, খাবার নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে শ্যামল ক্ষিপ্ত হয়ে মা রুকসি বেগমকে শাবল দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন শ্যামলকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


