নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজাকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি থেকে সংগঠনটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকালে ধানমন্ডি মডেল থানাধীন ১২/এ রোডের তাকওয়া মসজিদের পূর্ব পাশে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকরাম (২৫), সোহানুর রহমান নবীন (২৮), মো. ইলিয়াস মিয়া (২৮), মো. মহসীন (৩৫) ও মো. নোমান (৩৭)।

ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাকওয়া মসজিদের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের জানাজা অনুষ্ঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মসজিদসংলগ্ন এলাকায় সংগঠনটির কয়েকজন নেতাকর্মী জড়ো হন।

এ পরিস্থিতিতে মসজিদের আশপাশের এলাকা ও ধানমন্ডি ঈদগাহ মাঠের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পরে মিছিলের প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad