নানাবাড়ি বেড়াতে এসে ফেরা হলো না ২ ভাইয়ের, পানিতে ঢুবে মৃত্যু

নানাবাড়ি বেড়াতে এসে ফেরা হলো না ২ ভাইয়ের, পানিতে ঢুবে মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজারের কলাতলায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হাফাজিয়া মাদ্রাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই শিশু ঈদ উপলক্ষে তার নানা তাজুলের বাড়িতে বেড়াতে আসে। দুই ভাই একত্রে নানার পুকুরে গোসল করতে নামে। এ সময় এক ভাই পানিতে তলিয়ে গেলে অন্য ভাই তুলতে যায়। এতে দুই ভাই একত্রে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ঘটনা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad