জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে তিলকপুর এলাকায় কয়েকজন নদীতে গোসল করতে গেলে পানিতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ব্রহ্মপুত্র নদ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


