ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শনিবার বিকালে ঢাকার মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানবন্ধন করে তারা এই দাবি করেন তারা।

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর ও নৃসংভাবে হত্যার প্রতিবাদে এই কর্মসূচিতে শিক্ষারীরা বলেছেন, তারা চান উচ্চ ও বিচারিক-উভয় আদালতেই এমন বিশেষ ট্রাইব্যুনাল করা হোক, যা কেবল ধর্ষণ সংক্রান্ত অপরাধের বিচার নিয়ে কাজ করবে। মানবন্ধনে তিন দাবি উঠে আসে।

তারা যৌন সহিংসতা প্রতিরোধে সরকারি উদ্যোগে বড় পরিসরে বিজ্ঞাপন ও গণসচেতনতা কর্মসূচি চালুর আহ্বানও জানিয়েছে। আগের বিএনপি সরকারের সময়ে অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে দেশব্যাপী যেভাবে সফল সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছিল, ঠিক একই রকম কর্মসূচি চেয়েছেন ব্র্যাকের শিক্ষার্থীরা।

পাশাপাশি একটি সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

আরও পড়ুন

শিক্ষার্থীদের মতে, বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হলে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া সম্ভব হবে এবং এর মাধ্যমেই সমাজে জনসাধারণের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত হবে।

এ ধর্ষকদের বিরুদ্ধে নানা রকম স্লোগানও দেন তারা।

গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে ৭ বছরের শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এই ঘটনায় সন্দেহভাজন জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর