দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
ছবি: বাসস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়া প্রবাসীদের চার লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীরা দেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন।

শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এসব তথ্য জানান।

পোস্টাল ভোটের নির্ধারিত ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে তিনি জানান, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ ২৭ হাজার ৩৩ প্রবাসী ব্যালট বুঝে নিয়েছেন এবং চার লাখ ৯৪ হাজার ১৮৫ জন এরইমধ্যে ভোট দিয়েছেন।

ভোট শেষে চার লাখ ৬৮ হাজার ৯১ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। তার মধ্যে দুই লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট এরইমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

আরও পড়ুন

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের ভেতরে ছয় লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত দেশের ভেতরে তিন লাখ ৮১ হাজার সাতজন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।

এর মধ্যে তিন লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোট দিয়েছেন এবং দুই লাখ ৭৬ হাজার ২৭২ জন পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৮৩ হাজার ৯৪২টি ব্যালট বুঝে পেয়েছেন।

সালীম আহমাদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad