দেশে আর কেউ আ.লীগ হতে পারবে না: হাসনাত

দেশে আর কেউ আ.লীগ হতে পারবে না: হাসনাত
বৃহস্পতিবার রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা--রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান--নিয়ে আয়োজিত এনসিপির সমন্বয় সভা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগ হইতে পারবে না, আমরা হইতে দেব না।’

বৃহস্পতিবার রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা–রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান–নিয়ে আয়োজিত এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভাটি রাঙ্গামাটি শহরের কে কে রায় সড়কের কুমার সুমিত রায় জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি-জামায়াতের কর্মীদের রাজনীতিতে ত্যাগ ছিল। বাংলাদেশের এমন কোনো গ্রাম দেখাতে পারবেন না যেখানে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা ছিল না। এই মানুষগুলোকে উদ্ধার করা এখন আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘আপনাদের রক্ত, ত্যাগ, শ্রম, জেল-জুলুম বিক্রি করে একটা পক্ষ চাঁদাবাজি ও মাফিয়াতন্ত্র কায়েম করেছে। যারা বছরের পর বছর জেল খেটেছেন, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য লড়েছেন, আমরা তাদের সম্মান জানাই। আমরা এই মূল্যবোধ ধারণ করি, কিন্তু আপনারা যে পার্টিতে আছেন, তারা তা করে না। তাই আপনারা চলে আসুন আমাদের সঙ্গে, আমরা আপনাদের সম্মান দেব।’

তিনি বলেন, ‘অনেকে আমাদের চিলড্রেন পার্টি বলে। কিন্তু আমরা সেই চিলড্রেন পার্টিই সিদ্ধান্ত নিয়েছি জুলাই সনদে সিগনেচার করব না। আমরা দেখেছি, সিগনেচার করে অনেকে গোপনে কেঁদেছেন। তাই আমরা এখন কথা বলছি খোলাখুলি—আপনারা অভিজ্ঞ, আমরা তরুণ। আপনারা পথ দেখান, আমরা দৌড়াব। একসঙ্গে বাংলাদেশ গড়ব।’

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপির রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। সভায় আরও বক্তব্য দেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবায়ের আরিফ, ইমন সৈয়দ, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং খাগড়াছড়ির প্রধান সমন্বয়কারী মনজিলা ঝুমা, বান্দরবান জেলা কমিটির প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হক ও শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক কলিন চাকমা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad