দেড় যুগ পর জয় ও কুসুম

দেড় যুগ পর জয় ও কুসুম
শাহরিয়ার নাজিম জয় ও কুসুম শিকদার
Advertisement
Advertisement

শাহরিয়ার নাজিম জয় ও কুসুম শিকদার তাদের মধ্যকার অনবদ্য কেমিস্ট্রির কারণে জুটি হিসেবে জনপ্রিয় হয়েছিলেন। সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ১৫ বছর আগে। দেড় যুগ পর তাদের আবার দেখা যাবে ‘পাপকাহিনি ২’-এ। জয়ের পরিচালনায় এটি মুক্তি পাবে ঈদুল ফিতরে।

কাজটি নিয়ে জয় বলেন, ‘পাপ কাহিনী ২’ তিন পর্বের একটি ওয়েব সিরিজ। এর গল্পের কেন্দ্রবিন্দু মানুষের লোভ, যা থেকে হয় পাপ, আর সে পাপ থেকে ধ্বংসের দিকে যাত্রা।

কুসুম শিকদার বলেন, আমরা প্রায় একই সময় বিনোদন জগতে ক্যারিয়ার শুরু করেছিলাম। অনেকদিন পরে আবার জয়ের সঙ্গে কাজ করাটা আমার কাছে অন্যরকম অভিজ্ঞতা।

‘পাপকাহিনি ২’ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত হচ্ছে। শুটিং এ সপ্তাহে শুরু করার পরিকল্পনা রয়েছে। জয় ও কুসুম শিকদারকে ছাড়াও সিরিজে দেখা যাবে রুনা খান ও অশনা হাবিব ভাবনাকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad