সারাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি দায়ের করা ১৫টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এসব তথ্য জানান।
সারাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি দায়ের করা ১৫টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি।’
আইজিপি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় এজন্য পুলিশ সর্বোচ্চ কাজ করছে।’
বিচ্ছিন্ন ঘটনাগুলোর প্রশ্নে তিনি জানান, পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে পড়ে যাওয়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া ইত্যাদি রয়েছে।
এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম ও অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামে জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়ার মতো ঘটনা রয়েছে। এ ঘটনায় এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। তবে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন দলটির সঙ্গে তার কোনো সম্পক্ততা নেই।’
আইজিপি বাহারুল আলম বলেন, ‘অন্তবর্তী সরকারের একটা প্রধান ও সবচেয়ে বড় “এজেন্ডা” জাতীয় নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে, এটা দেশের বাইরে থেকেও হতে পারে।’
তিনি জানান, নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশকে ‘পেশাগত, দক্ষতা ও নিরপেক্ষতার’ বিষয়ে ট্রেনিং দেওয়া হবে।
‘আমরা নির্বাচনের দায়িত্ব পালনে সক্ষম বলে প্রতিশ্রুতিবদ্ধ, এ মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে,’ বলেন আইজিপি।
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া এক হাজার ৩৫০ টি অস্ত্র এখনো উদ্ধার হয় নি।
‘এসব অস্ত্র বিচ্ছিন্নতাবাদী, সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি আর্মি (আরসা) সহ নানা জনের কাছে গেছে,’ বলেন তিনি।
আইজি আরো জানান, বিভিন্ন অপরাধে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২১ জন পুলিশ কর্মকর্তা। আর বাকী যেসব পুলিশ সদস্য দেশের বাইরে পলাতক আছেন, তাদের ব্যাপারে ‘ইন্টারপোলে রেড নোটিশ জারির’ জন্য তারা কাজ করছেন।


