দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
প্রতীকি ছবি
Advertisement
Advertisement

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে বাংলাদেশী পিতা-পুত্রকে। পাল্টা ব্যবস্থা হিসেবে স্থানীয় জনতা দুই ভারতীয়কে আটকের পর হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে।

ঘটনাটি দিনাজপুর বিরল সীমান্ত এলাকার। দুই দেশের সীমান্তরক্ষীরা বিষয়টি মিমাংসার জন্য আলোচনা শুরু করেছে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে। সেখানে ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০-এর কাছে কৃষিকাজ করছিলেন পিতা-পুত্র। তাদের বিএসএফ ধরে নিয়ে যায়।

ঘটনাটি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার এসআই কাওসার।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান মাড়াইয়ের কাজ করছিলেন এনামুল ইসলাম (৫০) ও তার ছেলে ছেলে মাসুম (১৫)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক দুই ভারতীয়কে আটক করে গ্রামবাসী। সংবাদ পেয় বিজিবি সদস্যরা সেখানে গেলে আটক ভারতীয়দের তাদের কাছে হস্তান্তর করা হয়।

শেষ সংবাদ পাওয়া পর্যন্ত ঘটনা মিমাংসা করতে বিজিবি-বিএসএফ যোগাযোগ ও আলোচনা শুরু করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর