দীপু ও শিশু আয়েশার হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

দীপু ও শিশু আয়েশার হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
দীপু চন্দ্রকে পিটিয়ে হত্যা ও আগুনে শিশু আয়েশা হত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দীপু চন্দ্র দাশকে পিটিয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার কন্যা শিশু আয়েশাকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্রদল ।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাষ্কর্যের পাদদেশে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।

মিছিলে দীপু ও আয়েশা হত্যার বিচারের দাবির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মবের বিরুদ্ধেও স্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলের পর আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত দেড় বছরের বেশি সময় ধরে দেশে মবতন্ত্র ও বিশৃঙ্খলা চলছে। এ ছাড়া ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডা, বট বাহিনী এবং ধর্মের অপব্যবহার করে রাজনীতি করছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে জনগণ এমন এক বাংলাদেশ চেয়েছিল যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার ধর্ম পালন করবে, মতাদর্শ চর্চা করবে, কর্মস্থলে থেকে দেশকে এগিয়ে নেবে। কিন্তু সেই প্রত্যাশা আজও বাস্তবায়ন হয়নি।

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব, উসকানি ও মব সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে মন্তব্য করেন তিনি। সাহস বলেন, ‘ ওসমান হাদির দাফনস্থল নিয়েও ছাত্রদলের বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছিল। সচেতন ছাত্রসমাজ ও জনগণ সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। এই গুজব থেকেই ধীরে ধীরে মব তৈরি হয় বলে মন্তব্য করেন সাহস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad