থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন আইজিপি

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন আইজিপি
আইজিপি আলী হোসেন ফকির। ফাইল ছবি
Advertisement
Advertisement

স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

রোববার বিকালে তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যংককের উদ্দেশে ছেড়ে যায়।

আগামী ২০ থেকে ২১ জুলাই ব্যাংককে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং সমন্বিত যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সম্মেলনে অংশ নেবেন।

বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি রয়্যাল থাই পুলিশের প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

আইজিপি থাইল্যান্ড সফর শেষে আগামী ২২ জুলাই দেশে ফিরবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad