তারেক রহমানের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম

তারেক রহমানের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার জাতীয় সংসদের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, ‘গণতন্ত্র তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়, মানবাধিকারও তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন।’

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণ গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা করেছিল। কিন্তু এখনো মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত হয়নি।

তিনি মিরাজ শেখের নিখোঁজের ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানান। তার অভিযোগ, পাঁচ মাস পেরিয়ে গেলেও মিরাজের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা করতে গেলে তা নেওয়া হয়নি এবং পরে করা সাধারণ ডায়েরিতেও কোস্ট গার্ডের নাম যুক্ত করা হয়নি।

আরও পড়ুন

সালাউদ্দিন তানভীর ও গাজীপুরের সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। তিনি বলেন, কাউকে অপমান, সমালোচনা বা মিম তৈরি করা সন্ত্রাসবাদ নয়।

নাহিদ আরও বলেন, নিখোঁজের অভিযোগের তদন্ত অভিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হলে তা নিরপেক্ষ হবে না। তিনি স্বাধীন নিখোঁজ তদন্ত ব্যবস্থা, স্বাধীন মানবাধিকার কমিশন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

তারেক রহমানের জাতিসংঘ সফর প্রসঙ্গে নাহিদ বলেন, ‘আপনি সেখানে দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আপনি শুধু বিএনপিকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন না।’ আন্তর্জাতিক সম্প্রদায় দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে সরকারের কাছে প্রশ্ন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মানববন্ধনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীও বক্তব্য দেন। তারা নিখোঁজের স্বাধীন তদন্ত, মানবাধিকার কমিশনের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad