ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, ভর্তি ১৫৯৩

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, ভর্তি ১৫৯৩
ছবি: সৈয়দ মাহমুদুর রহমান/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৫৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে পুরুষ ১ হাজার ৪ এবং নারী ৫৮৯ জন। এ সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৬৬ জন। মৃত ৭ জনের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ; তাদের বয়স ২১ থেকে ৭৫ বছরের মধ্যে।

সবচেয়ে বেশি নতুন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের জেলাগুলোতে, ৩৮৩ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৯০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৫ জন ভর্তি হন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ১৫৯, ময়মনসিংহে ১৩৭, রাজশাহীতে ১৩২, বরিশালে ৮২, রংপুরে ৬৫ এবং সিলেটে নয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ৩১১ এবং নারী ২০ হাজার ৬১১ জন। এ সময় মারা গেছেন মোট ১৬৪ জন, যার মধ্যে নারী ৮৬ ও পুরুষ ৭৭ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯৪১ জন। বর্তমানে ৪ হাজার ৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের মধ্যে ঢাকা বিভাগের জেলাগুলোতে সর্বোচ্চ ৯ হাজার ১১২ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৮ হাজার ৯৬৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭ হাজার ৯২৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ হাজার ৮৬৮, চট্টগ্রাম বিভাগে ৭ হাজার ৯২৯ এবং বরিশাল বিভাগে ৭ হাজার ৮৬৮ জন ভর্তি হন।

চলতি বছর মাসভিত্তিক হিসাবে আগস্টে ভর্তি হন ১৯ হাজার ৩১৭ জন। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৩৬ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর