ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগী। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৬ জনে।

এদিকে, একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটিতে দুইজন, উত্তর সিটিতে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, এ সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, ২৪৬ জন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, বরিশাল বিভাগে ১৮১, চট্টগ্রাম বিভাগে ১৪১, খুলনা বিভাগে ১১৯, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮, ময়মনসিংহ বিভাগে ৯৬, রাজশাহী বিভাগে ৪৬, রংপুর বিভাগে নয় এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

তবে একই সময়ে সারা দেশে ১ হাজার ১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩৬ জন মারা গেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে ঢাকা উত্তর সিটিতে ৫৮ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৪, চট্টগ্রাম বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ১৭, ময়মনসিংহ বিভাগে ১৫, খুলনা বিভাগে ১১, ঢাকা বিভাগে সাত এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৯৯৭ জন রোগী।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad