ডিআরইউ ক্রীড়া উৎসব: অকশন ব্রিজে শুভ-অমিতোষ জুটির জয়

ডিআরইউ ক্রীড়া উৎসব: অকশন ব্রিজে শুভ-অমিতোষ জুটির জয়
ডিআরইউ ক্রীড়া উৎসবে পুরুষদের অকশন ব্রিজ প্রতিযোগিতার বিজয়ীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ক্রীড়া উৎসবে পুরুষদের অকশন ব্রিজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সৈয়দ শুকুর আলী শুভ ও অমিতোষ পাল জুটি।

শুভ বার্তা সংস্থা বাসস এবং অমিতোষ দৈনিক সমকালের সাংবাদিক।

ডিআরইউয়ের আয়োজনে এবং ভিসতার সহযোগিতায় অনুষ্ঠিত ‘ভিসতা-ডিআরইউ’ ক্রীড়া উৎসব-২০২৫ এ এই পুরুষ অকশন ব্রিজ প্রতিযোগিতার ফাইনালে এই জুটির কাছে হেরে রানার আপ হয়েছেন ইত্তেফাকের সমীর কুমার দে ও টাইমস অব বাংলাদেশ পত্রিকার শওকত আলী খান লিথো জুটি।

এছাড়া তৃতীয় স্থান অধিকার করেছেন জাগোনিউজ টোয়েন্টি ফোর ডটকমের সাঈদ শিপন ও দৈনিক কালবেলার এনায়েত শাওন জুটি।

বুধবার ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় ডিআরইউর ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূইয়া।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad