টেকনাফে পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ২৫

টেকনাফে পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ২৫
টেকনাফ উপজেলার বাহারছড়া জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকা থেকে মানব পাচারের জন্য বন্দী রাখা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকা থেকে পাচারের জন্য বন্দী রাখা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

এ সময় ২ জন মানবপাচারকারীকে আটক করা হয়।

মঙ্গলবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সিয়াম-উল হক জানান, আগে আটককৃত পাচারকারীদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী-শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, উন্নত জীবন, বিদেশে উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়া পাঠাতে টেকনাফের গহীন পাহাড়ের গোপন আস্তানায় জিম্মি করে রাখে।

আরও পড়ুন

পথে বন্দীদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল, এমনকি পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করারও চেষ্টা করছিল বলে জানান তারা।

মানবপাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সিয়াম-উল-হক বলেন, ‘উদ্ধারকৃত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এর আগে ৩০ অক্টোবর কক্সবাজারের টেকনাফে মানবপাচারবিরোধী আলাদা আলাদা অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ ৫০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বাংলাদেশ কোস্ট গার্ড।

এছাড়া গত ২৮ অক্টোবর একই ইউনিয়নের শীলখালী ও জুম্মাপাড়া এলাকার পাহাড় ও উপকূলে আলাদা অভিযানে নারী-পুরুষ ও শিশুসহ ৫০ জন রোহিঙ্গাকে উদ্ধার করে র‍্যাব ও কোস্ট গার্ড।

গত এক মাসে র‌্যাব, পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে টেকনাফ সীমান্তের বিভিন্ন পাহাড় ও উপকূলীয় এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৪৭৮ জনকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে মানবপাচারকারী চক্রের ৫৩ সদস্যকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর