জাসদের অর্ধশতাধিক নেতাকর্মী আটক

জাসদের অর্ধশতাধিক নেতাকর্মী আটক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর গুলিস্তানে শনিবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জাসদ নেতাদের দাবি, আটক ব্যক্তিরা জাসদের নেতাকর্মী। তারা দলের প্রতিনিধি সম্মেলনে সেখানে সমবেত হয়েছিলেন।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে তাদেরকে আটক ও জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোটের শরীক জাসদ। এই দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। এরই মধ্যে একটি মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আরও পড়ুন

জাসদের কয়েকজন কর্মী জানান, প্রতিনিধি সম্মেলন উপলক্ষে দলটির নেতাকর্মীরা সকাল থেকেই তাদের প্রধান কার্যালয়ে সমবেত হন। বেলা দুইটার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় অবরুদ্ধ করে। পরে বিকাল ৪টার দিকে পুলিশ গিয়ে জাসদ কার্যালয় থেকে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।

তবে পুলিশের কয়েকজন কর্মকর্তা জানান, দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া অনেকে পরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে বহিরাগত অনেকে অবস্থান নিয়ে বৈঠক করার পাশাপাশি জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। তাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে পুলিশ সেখানে অভিযান চালিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad