জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
রোববার সন্ধ্যা সোয়া ৭টায় জামায়াত আমিরের বসুন্ধরার এলাকার বাসায় তারেক রহমান | ছবি: বিএনপির ফেসবুক পেজ
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসভবনে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা সোয়া ৭টায় বসুন্ধরার এলাকার বাসায় পৌঁছান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। আর জামায়াত জোট ৭৭ আসন পেয়ে বিরোধী দল হচ্ছে। নতুন সরকারের শপথের আগে এমন রাজনৈতিক সৌজন্যতা দেশের ইতিহাসে প্রথম।

বিএনপির প্রেস উইং বলছে, রাজনৈতিক সৌজন্যতার অংশ হিসেবে তিনি দেখা করতে গেছেন।

জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘তারেক রহমান শফিকুর রহমানের বাসায় আসার আগ্রহ প্রকাশ করলে আমরা সেটিকে স্বাগত জানিয়েছি।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক শিষ্টাচারের এমন উদ্যোগ রাজনৈতিক সহনশীলতা ও পরিপক্বতার বার্তা দেয় এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা শক্তিশালী করতে সহায়ক হতে পারে। এ ধরনের বৈঠক ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad