‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা দেশের মানুষ চায় না’

‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা দেশের মানুষ চায় না’
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অনুমোদনের কথা শুনে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান প্রতিবাদ জানিয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘এতে স্পষ্ট বোঝা যায়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এ দেশের সাধারণ মানুষ চায় না। অথচ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা বলেছেন, মানবাধিকার কমিশন সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। এই বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের উস্কে দেবে।’

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম আরও বলেন, ‘যে সকল দেশে মানবাধিকার কমিশন রয়েছে, সেখানে তো মানবাধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি। বিশেষ করে, ফিলিস্তিন রাষ্ট্রের নিরাপত্তা দিতে এবং সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা করতে জাতিসংঘ পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের নারী ও শিশুদের হত্যার দৃশ্য দেখে মানবাধিকার প্রতিষ্ঠার কথা তাদের মনে আসে না।’

তিনি আরও বলেন, ‘এই দেশে মানবাধিকার কমিশন স্থাপনের নামে ভিন্ন সংস্কৃতি ও চিন্তা মানুষের মগজে ঢোকানোর পায়তারা চলছে। প্রধান উপদেষ্টার ‘গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী সমাজ গড়ে তোলার মিশনে ৩ বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনকে এনেছি’ এই বক্তব্যই তার প্রমাণ।’

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, ‘এ দেশের মানুষ ইসলাম-ভিত্তিক বাঙালি সংস্কৃতি হাজার বছর ধরে লালন করে আসছে। পশ্চিমা অপসংস্কৃতি চাপিয়ে দিলে এ দেশের মানুষ ঘরে বসে থাকবে না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad