জরুরি কল পেয়ে নারীর চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

জরুরি কল পেয়ে নারীর চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

জরুরি সেবা নম্বরে, ১৬১১১, কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড।

শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জনৈকা এক নারী তার পুত্রবধূকে নিয়ে ফারহান-৩ লঞ্চ যোগে ঢাকা সদর ঘাট থেতে ভোলার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি রাত ১১টায় চাঁদপুর হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত মহিলার পুত্রবধূ হঠাৎ খিঁচুনিজনিত কারণে অচেতন হয়ে পড়েন। এ সময় উক্ত লঞ্চের এক যাত্রী কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চান।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ অতিদ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়।

পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য কোস্ট গার্ডের বোট যোগে হরিণা ফেরিঘাটে আনা হয় এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্স যোগে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর