চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় ইজিবাইক, মোটরসাইকেল ও পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মেরাজ হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ সময় রাকিব হোসেন (১৪) নামে আরও একজন গুরুতর আহত হয়। রোববার দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা মহাসড়কের জয়রামপুর কাঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেরাজ হোসেন উপজেলার বড় দুধ পাতিলা গ্রামের আবু মুসার ছেলে এবং দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার মেরাজ হোসেন ও তার বন্ধু রাজিব হোসেন বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে দামুড়হুদায় যাওয়ার পথে জয়রামপুর কাঠালতলা নামক স্থানে পৌঁছালে ইজিবাইক, মোটরসাইকেল ও পাখি ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় মেরাজ হোসেন ও রাকিব হোসেন গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মেরাজ মারা যায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad