মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৯০ ব্যাচের পুনর্মিলনী’

মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৯০ ব্যাচের পুনর্মিলনী’
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

আনন্দ, স্মৃতিচারণা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী আয়োজিত এ মিলনমেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ২০০ জন প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সহপাঠীরা স্কুল জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশীদ।

বিশ্বব্যাংকের কনসালটেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর এ কে এম মুসা, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, আরিফুর ইসলাম টিপু মিয়া, অখিল রঞ্জন বিশ্বাস এবং মো. মুন্তাজ উদ্দীন।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে তিতুমীর বলেন, বিদ্যালয় শুধু শিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি মানুষের মূল্যবোধ, মানবিকতা ও নেতৃত্ব গঠনের ভিত্তি। এ ধরনের পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

বিশেষ অতিথি মো. হারুন-অর-রশীদ বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বিদ্যালয়ের প্রতি ভালোবাসা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিনব্যাপী এ আয়োজনে ছিল পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান এবং মধ্যাহ্নভোজ। অংশগ্রহণকারীরা এই মিলনমেলাকে স্মরণীয় ও সফল উল্লেখ করে ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক যোগাযোগ শক্তিশালী করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad