চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ
পুলিশের ফায়ারিং অনুশীলনে গুলিবিদ্ধ পথচারী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিং অনুশীলনের সময় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর  সাড়ে ১২ টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বাবু হোসেন (৩২) চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মন্ডলপাড়ার হামিদ উদ্দীনের ছেলে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, বাবু হোসেন মোটরসাইকেলযোগে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় একটি বুলেট তার বুকের বাম পাশে লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবুকে উন্নত চিকিৎসা ও বুলেট অপসারণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, তার বুকের বাম পাশে একটি বুলেট প্রায় এক ইঞ্চি মতো বিদ্ধ হয়েছে। এখানে অস্ত্রপোচার সম্ভব হয়নি। রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকল নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই দুই দিনব্যাপী ফায়ারিং অনুশীলন চলছে। তবে গুলিটা কোথা থেকে কিভাবে বিদ্ধ হয়েছে তা তদন্ত করে দেখা হবে।

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad