‘তুমিহীনা’য় ভিন্ন নদী

‘তুমিহীনা’য় ভিন্ন নদী
সংগীতশিল্পী নদী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদীর নতুন একক গান ‘তুমিহীনা’। ১০ ডিসেম্বর শিল্পীর অফিসিয়াল ইউটিউব প্রকাশ করা হয়েছে গানটি।এর কথা লিখেছেন নদী নিজেই। তাকে সহযোগিতা করেছেন হৃদয় হাসিন ও হেমা। সুর করেছেন নদী ও হৃদয় হাসিন। আর মিউজিক এরেঞ্জমেন্টে ছিলেন হৃদয় হাসিন। এছাড়া রিদম প্রোগ্রামিং করেছেন সায়েম রহমান। ‘তুমিহীনা’ গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন সোহেল রাজ। মিউজিক ভিডিওতে মডেলও হয়েছেন নদী।

গানটি নিয়ে নদী বললেন, ‘এই গানটি আমার কাছে নানা কারণে একটু বিশেষ। একটু ব্যাখ্যা দিয়ে বলতে গেলে নানা কারণে আমাদের শিল্পীদের সবসময় নিজের পছন্দমতো কাজ করা হয়না। যে কারণে এবার একেবারেই আমার নিজের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিয়েই গানটি করেছি। গান লেখা বা সুর করার কাজগুলো আমি বেশকিছু সময় ধরেই করে আসছি। কিন্তু নিজের ভিতরের যে চাওয়াটা সেভাবে কোন গান আমার করা হয়ে উঠছিলো না। সে কারণে এবার কথা ,সুর, মিউজিক এরেঞ্জমেন্টে থেকে শুরু করে ভিডিও নির্মাণ পর্যন্ত – আমার ভালোলাগার ব্যাপারটাই ছিল মূল। আমি ব্যাক্তিগতভাবে আনন্দিত নিজের ভালোলাগার একটি কাজ করতে পেরে।’

‘তুমিহীনা’ গানটি নির্মিত হয়েছে নদীর প্রতিষ্ঠান ‘নদীমাতৃক প্রোডাকশন’ থেকে। ইউটিউব ছাড়াও স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি ও আর্ন্তজাতিক বেশকিছু মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাবে গানটি।

নদীর গাওয়া ‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘রঙিলা আকাশ’, ‘অচিনপুর’, ‘মুগ্ধতা’, ‘আমারতো কেউ নেই তুমি ছাড়া’, ‘দেশি গার্ল’, ‘হারানো যাবে না’, ‘কথা দিলাম’, ‘তোমাকে দেব না হারাতে’, ‘পোড়ামন ২’ সিনেমায় গাওয়া ‘সুতো কাটা ঘুড়ি’ সহ বেশ কিছু গান শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad