নির্বাচনে প্রতি উপজেলায় দায়িত্বে থাকবেন দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: ইসি

নির্বাচনে প্রতি উপজেলায় দায়িত্বে থাকবেন দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: ইসি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি নজরদারি করতে প্রতিটি উপজেলায় দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলা (থানায়) কমপক্ষে দুজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসি।

এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানানো হয় চিঠিতে।

এদিকে গতকাল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়েছে, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। ভাষণে ভোটের তফসিল ও নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার আহ্বান জানানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad