নতুন পরিচয়ে নিরব

নতুন পরিচয়ে নিরব
Advertisement
Advertisement

অভিনয়ে নাম লেখানোর আগে চিত্রনায়ক নিরব দীর্ঘদিন র‍্যাম্পে হেঁটেছেন। সে জায়গা থেকে ফ্যাশন জগতের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। সে ভালোবাসার টানে নিজের নতুন পরিচয় তৈরি করলেন ফ্যাশন উদ্যোক্তা হিসেবে। ঘোষণা দিয়েছেন তার নিজস্ব পাঞ্জাবি ব্র্যান্ডের। এর নাম রেখেছেন তিনি ‘ভালো’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফটোশুটের কয়েকটি ছবি শেয়ার করে নিরব লিখেছেন, ‘অবশেষে আমার নিজের পাঞ্জাবি ব্র্যান্ড ‘ভালো’এর ফার্স্ট লুক শেয়ার করতে পেরে সত্যিই গর্ব অনুভব করছি। একটি স্পষ্ট ধারণা নিয়েই আমরা এই লাইনআপ তৈরি করেছি। সেটা হলো খাঁটি সাদা ও আভিজাত্য। গুল আহমাদের সেরা ফ্যাব্রিক দিয়ে এবং বাংলাদেশেই সর্বোচ্চ নিখুঁত হাতে তৈরি করা হয়েছে পান্জাবীগুলো।

এ পর্যন্ত যাঁরা সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা শুধু শুরু। এই যাত্রা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। নিরব আরও জানান, তার ব্র্যান্ডের মূল ভাবনা তিনটি শব্দে; শুভ্র, নির্মিত ও রাজসিক।

তার ভাষ্যে, ‘সিনেমা আমার ভালোবাসার জায়গা। সিনেমার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও এবার যাত্রা করছি। স্টাইল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। সেই কাজ করা থেকেই এই উদ্যোগ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad