সচিবালয় থেকে পুলিশ হেফাজতে চারজন

সচিবালয় থেকে পুলিশ হেফাজতে চারজন
Advertisement
Advertisement

সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনকারীদের মধ্য থেকে চার কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ মিনিটে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

পুলিশি হেফাজতে নেওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহসভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজামুদ্দিন এবং অজ্ঞাত আরেকজন।

এর আগে, সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে গতকাল নজিরবিহীনভাবে অবরুদ্ধ করে রাখা হয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে।

এদিন বিকাল ৩টায় দাবি মেনে জিও (সরকারি আদেশ) জারি করা হবে মর্মে প্রতিশ্রুতিও দেওয়া হয় কর্মকর্তা-কর্মচারীদের। সেই ধারাবাহিকতায় আজ সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়েছেন তারা। এদিকে, এ ঘটনা কেন্দ্র করে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও বাদামতলায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে, বুধবার সচিবালয়ে টানা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সচিবালয়ে কর্মরত সব কর্মচারীর জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা তাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অবরুদ্ধ করে রেখেছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad