কারা অধিদপ্তরের চার ডিআইজি প্রিজনকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) টিপু সুলতানকে ঢাকা বিভাগ-২, গাজীপুরের বিভাগীয় সদর দপ্তর থেকে কারা অধিদপ্তরে বদলি করা হয়েছে।
কারা উপমহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে কারা অধিদপ্তর থেকে খুলনা বিভাগের যশোরের বিভাগীয় সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
কারা উপমহাপরিদর্শক মো. কামাল হোসেনকে রংপুরের বিভাগীয় সদর দপ্তর থেকে ঢাকা বিভাগ-২, গাজীপুরের বিভাগীয় সদর দপ্তরে বদলি করা হয়েছে।
অন্যদিকে কারা উপমহাপরিদর্শক মনির আহমেদকে খুলনা বিভাগের যশোরের বিভাগীয় সদর দপ্তর থেকে রংপুর বিভাগের বিভাগীয় সদর দপ্তরে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


