চট্টগ্রাম বন্দর অবরোধের ঘোষণা স্কপের

চট্টগ্রাম বন্দর অবরোধের ঘোষণা স্কপের
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) বিদেশি অপারেটর নিয়োগ না দেওয়া ও লালদিয়া টার্মিনাল নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বন্দর অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় কনভেনশনে এই ঘোষণা দেন স্কপ এর যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব শেখ নুরুল্লাহ বাহার।

২৬ নভেম্বর চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, বড়পুল ও মাইলের মাথায় অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, স্কপের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার, কেন্দ্রীয় নেতা মেসবাহ উদ্দীন আহমেদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তপন দত্ত, স্কপ নেতা সাইফুজ্জামান বাদশা, আহসান হাবীব বুলবুল,এ এ এম ফয়েজ প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad