গুম, খুন ও জুলাই শহীদ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রতি বছরের মতো এবারও গুম ও খুনের শিকার পরিবারের পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ পরিবারদের জন্য ঈদ উপহার দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ১৭ বছরে বিভিন্ন নির্যাতনের শিকার পরিবার এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবাররা এই ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা পাবেন।

মঙ্গলবার থেকে দেশের প্রতিটি জেলায় নির্যাতিত পরিবারের কাছে এই ঈদ উপহারের টাকা পৌঁছে দেওয়া শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রতি বছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারদের জন্য তারেক রহমান ঈদ উপহার প্রদান করে আসছেন। ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের মধ্যেও এ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন

এবারের নতুন সরকারের প্রথম মাসে অনেক কাজ চলছে, তাই ঈদ উপহার বিতরণে কিছুটা দেরি হলেও তারেক রহমান তাদেরকে ভুলে যাননি।

২০১৬ সাল থেকে রমজান মাসে গুম ও খুনের শিকার পরিবারের জন্য ঈদ উপহার দিচ্ছেন তারেক রহমান। এবার প্রায় উনিশটি পরিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা পাচ্ছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, এবার প্রাথমিকভাবে পরিবারগুলোর কাছে ব্যাংক অ্যাকাউন্ট নেওয়ার কাজ শুরু হয়েছিল। সময় কম থাকায় পুরোপুরি সম্ভব না হলেও অতি দ্রুত সময়ে বিএনপি, এর অঙ্গসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর টিমের মাধ্যমে প্রতিটি জেলায় ঈদ উপহারের টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad