গান দিয়ে সমালোচকদের জবাব দিলেন হানিয়া আমির

গান দিয়ে সমালোচকদের জবাব দিলেন হানিয়া আমির
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির সংগীতে আনুষ্ঠানিকভাবে অভিষেক করেছেন। তার প্রথম গান ‘পাবলো’ একটি পাঞ্জাবি হিপহপ ট্র্যাক। এতে নিজের ব্যক্তিত্ব ও জনপরিচিতি নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন তিনি।

৯ সেপ্টেম্বর গানটি প্রকাশিত হয়। বিনোদনজগতে ১০ বছর পূর্তি উপলক্ষে গানটি হানিয়ার ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করেছে। গানটি লিখেছেন ও সুর করেছেন হানিয়া নিজেই।

‘পাবলো’ শুরু হয়েছে পিয়ানোর কোমল সুরে। এরপর গানটি প্রাণবন্ত পাঞ্জাবি র‌্যাপে রূপ নেয়। নিজেকে ‘ভুয়া’ বলা এবং তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার জবাব দিয়েছেন হানিয়া। জনসমক্ষে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে সতর্ক থাকার বিষয়টিও উঠে এসেছে গানে।

গানে নিজের জনপ্রিয়তা ও ভক্তদের কাছ থেকে পাওয়া মনোযোগের কথাও বলেছেন তিনি।

সমালোচকদের উদ্দেশে গানের একটি লাইনে হানিয়া বলেন, ‘আসি হাসদে তে তুসি পিছে সরদে-সরদে। আসি চিল আয়ে তে রোজ পাঙ্গা লাই রে নে।’

আরও পড়ুন

এর অর্থ, ‘আমরা হাসছি, আর তোমরা পেছনে জ্বলছ। আমরা আনন্দে আছি, আর তোমরা প্রতিদিন ঝামেলা করার চেষ্টা করছ।’

গানে হানিয়া তার ‘পিন্ডি অ্যাটিটিউড’-এর কথাও বলেছেন। ভারতে এই ব্যক্তিত্বের কারণে পাওয়া মনোযোগের বিষয়টিও তুলে ধরেছেন। সমালোচকদের প্রতি আত্মবিশ্বাসী ও নির্ভার অবস্থানই এতে প্রকাশ পেয়েছে।

গানের শেষ দিকে রয়েছে চমক। ভারতীয় রিয়েলিটি টেলিভিশন তারকা রাখি সাওয়ান্ত হানিয়ার উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। তিনি হানিয়ার সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন। তাঁকে ‘সিংহী’ আখ্যা দিয়ে সমালোচকদের কথায় প্রভাবিত না হওয়ার পরামর্শ দেন।

‘পাবলো’র মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন হানিয়া। সহযোগী পরিচালনা, চিত্রগ্রহণ, সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন মোহাম্মদ মোহতাশিম। কুমাইল আব্বাস গানটির প্রযোজনা, মিক্সিং ও মাস্টারিং করেছেন।

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ‘পাবলো’র মাধ্যমে সংগীতেও পা রাখলেন হানিয়া। প্রথম গানেই তিনি নতুন সৃজনশীল ক্ষেত্রের দিকে এগিয়েছেন। একই সঙ্গে নিজের মতো করে সমালোচকদের জবাব দিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর