গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের হেড কোয়ার্কটারে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান টিটন ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, চাকরি থেকে ছুটি নিয়ে শনিবার তিনি গ্রামের বাড়িতে আসেন। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে তিনি নিজেই আইপিএস মেরামত করছিলেন। কাজের এক পর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


