গণমাধ্যম ঠিক করে দেয় গণতন্ত্র থাকবে কি না: মাসুদ

গণমাধ্যম ঠিক করে দেয় গণতন্ত্র থাকবে কি না: মাসুদ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গণমাধ্যম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ উল্লেখ করে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘গণমাধ্যম ঠিক করে দেয় গণতন্ত্র থাকবে নাকি আবার অন্ধকারে চলে যাবে।’

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের এমন একটা স্তম্ভ, সরকার দলকে ঠিক রাখে ও বিরোধী দলকে মনে করিয়ে দেয় কী করতে হবে।’

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যম ঠিক করে দেয় বাংলাদেশ ১৭ বছরের পেছনে যাবে, নাকি ৫০ বছর সামনের পরিকল্পনায় সাহসী মত ও বলিষ্ঠতা নিয়ে এগিয়ে যাবে।’

আরও পড়ুন

বিগত আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘রিপোর্টার্স ইউনিটি বিগত আন্দোলন-সংগ্রামগুলোতে অত্যন্ত সাহসিকতা ও বলিষ্ঠতা নিয়ে কাজ করেছে। আমাদের হাজারো ভাই শহীদ হয়েছেন, তাদের মধ্যে সাংবাদিকরাও রয়েছেন। সাংবাদিকেরা শুধু কলমের সৈনিক নন, রাজপথেরও সৈনিক।’

গণমাধ্যমকে ব্যক্তি, দল বা সরকারের পরিবর্তে দেশের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘তারা কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, সরকার কিংবা বিরোধী দলের নয়; তারা বাংলাদেশের ছিলেন, আছেন।’

ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়ানো হয়। পরে প্রধান অতিথি রুহুল কবির রিজভী অনুষ্ঠান উদ্বোধন করলে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি বের করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ ডিআরইউর সাবেক নেতা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর