খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
ইসি সচিব জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং মহিলা ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন। আগামী ১৮ নভেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান আখতার আহমেদ।


