পুরান ঢাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১

পুরান ঢাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর পুরান ঢাকায় কারাগারের মালবাহী ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন।

রোববার দুপুরে সহকর্মীরা সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আশরাফুল ইসলাম জানান, সোহাগের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার পূর্ব চরপদ্ম গ্রামে। তিনি কেরানীগঞ্জ জিনজিরা এলাকার বাসিন্দা ছিলেন। তারা কয়েকজন মিলে ঠেলাগাড়ি দিয়ে মালামাল পরিবহন করতেন বলে জানান তিনি।

আশরাফুল ইসলাম বলেন, ‘তারা কয়েকজন বংশাল আগামসি লেন থেকে ঠেলাগাড়ি বোঝাই করে ইট নিয়ে চকবাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় নাজিমুদ্দিন রোডের বড় মসজিদ এলাকা পার হওয়ার সময় কারাগারের একটি মালবাহী ট্রাক ঠেলাগাড়িকে ধাক্কা দেয়।’

আরও পড়ুন

এ দুর্ঘটনায় সোহাগ রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ সময় ঘটনাটি চকবাজার থানাকে জানানো হয়েছে উল্লেখ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad