কেরানীগঞ্জে ডকইয়ার্ডে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত

কেরানীগঞ্জে ডকইয়ার্ডে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হক ডকইয়ার্ডে ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইল এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে রেখা আক্তার জানান, তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ পানগাঁও এলাকায়। তার বাবা দীর্ঘ ২৫ বছর যাবত হক ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন। বুধবার সকাল ৬টা থেকে ডিউটি ছিল তার। এজন্য ভোর ৫টায় বাড়ি থেকে রওনা হন।

কিছুক্ষণ পরই খবর আসে, ডকইয়ার্ডে কারা যেন তাকে ছুরি মেরেছে। পরবর্তীতে সেখান গিয়ে তার বাবাকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কে বা কারা এই ঘটনা ঘটেছে সে বিষয়ে পরিবার কিছুই জানাতে পারেনি। তবে আহমেদের সঙ্গে কারও কোন শত্রুতা ছিল না বলে জানায় পরিবার।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর