কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৩

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৩
সংঘর্ষে আহত একজন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে অসন্তোষের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল রোববার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাককে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক এবং সহযুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমানের অনুসারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই পক্ষের নেতাকর্মীদের বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়।

এরই ধারাবাহিকতায় সোমবার দুপুর ১২টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমানের অনুসারীরা। এ সময় নতুন কমিটির নেতাকর্মীরা মিষ্টি নিয়ে কলেজে এলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে তারেক রহমান, জোবায়ের তালহা ও মো. রায়হান আহত হয়েছেন। তারা সবাই ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad