কুড়িগ্রামে আমগাছে উঠে আটকা নারী, উদ্ধারে ফায়ার সার্ভিস

কুড়িগ্রামে আমগাছে উঠে আটকা নারী, উদ্ধারে ফায়ার সার্ভিস
Advertisement
Advertisement

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর বাড়ির উঠানে আমগাছে উঠে দীর্ঘ সময় আটকা পড়া এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা(মাঝিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, জিলহানির স্ত্রী বৃষ্টি বেগম (২০) সোমবার আমগাছে উঠে পড়েন। ‘জিনে ধরেছে’ এমন ধারণা করে তাকে প্রথমে গাছ থেকে নামানোর চেষ্টা করেন এলাকাবাসী। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তারা ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় ১০/১৫ মিনিটের চেষ্টায় রাত ৮টার দিকে তরুণীকে অচেতন অবস্থায় নিরাপদে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাকে পরিবারের হাতে হস্তান্তর করে।

ঘটনাস্থলে উপস্থিত ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ও সিভিল স্টেশনের ফায়ার ফাইটাররা জানান, খবর পাওয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন এবং ১০ মিনিটের মধ্যেই অচেতন অবস্থায় ওই নারীকে আঙ্গিনার আম গাছ থেকে উদ্ধার করে পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad