দুর্গাপুরে লোকালয়ে আটকা পড়া লজ্জাবতী বানর বনে অবমুক্ত

দুর্গাপুরে লোকালয়ে আটকা পড়া লজ্জাবতী বানর বনে অবমুক্ত
উদ্ধার করা লজ্জাবতী বানর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনার দুর্গাপুরে লোকালয়ে আটকা পড়া বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্যা এনিমেলস অব সুসং’।

সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া এলাকার মাদ্রাসাতুল ইনসাফ নামক প্রতিষ্ঠান থেকে বানরটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর প্রয়োজনীয় প্রাথমিক পর্যবেক্ষণ শেষে প্রাণীটিকে উপজেলার একটি নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এতে আবারও নিজের স্বাভাবিক আবাসস্থলে ফিরে যাওয়ার সুযোগ পেল বিপন্ন এই বন্যপ্রাণী।

স্থানীয়রা জানিয়েছেন, রাতে মাদ্রাসাতুল ইনসাফের চত্বরে একটি অচেনা প্রাণী দেখতে পান তারা। পরে প্রাণীটিকে আটক করে একটি খাঁচায় রাখা হয়। পরে সেভ দ্যা এনিমেলস অব সুসংয়ের স্বেচ্ছাসেবীদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি লজ্জাবতী বানর বলে শনাক্ত করে।

এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষা থেকে বলা হয়, লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত না হয়ে সেটিকে না ধরার এবং কোনো ধরনের ক্ষতি না করার বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। বন্যপ্রাণী সংরক্ষণে সবার এগিয়ে আসা উচিত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad