কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার মাথায় পড়ে প্লাস্টিক ব্যবসায়ীর মৃত্যু

কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার মাথায় পড়ে প্লাস্টিক ব্যবসায়ীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

ঢাকার কামরাঙ্গীরচরে ভবনের ওপর থেকে গ্যাস সিলিন্ডার মাথায় পড়ে জালাল (৫৩) নামে এক প্লাস্টিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে কামরাঙ্গীরচর নূরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী বিউটি আক্তার জানান, তারা নূরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে মসজিদের সামনে নিজেদের দুই তলা বাড়িতে থাকেন। রাতে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জালাল। তখন পাশের ভবনের কোনো একটি ফ্লোর থেকে গ্যাস সিলিন্ডার তার মাথার ওপর পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad