কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, এক পরিবারের ৫ জন নিহত

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, এক পরিবারের ৫ জন নিহত
দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন তিনজন।

বুধবার সকাল ১১টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ঘে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখানে মারা যান তিনজন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হতাহতদের বাড়ি কুমিল্লা বলে জানা গেছে। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে পাঠালে গুরুতর আহত দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চট্টগ্রাম রেফার করেন চিকিৎসকরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad