ককরোচ আন্দোলন নিয়ে যা বললেন দেব

ককরোচ আন্দোলন নিয়ে যা বললেন দেব
Advertisement
Advertisement

ভারতের ‘জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা’র (নিট) প্রশ্ন ফাঁসের ঘটনায় শুরু হওয়া আন্দোলন নিয়ে এবার নিজের মন্তব্য জানালেন টলিউড অভিনেতা ও রাজনীতিবিদ দেব।

দেশের শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসার বিষয়টি বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছেন বলে জানান তিনি। টলিউডের ‘খোকাবাবু’ দেব বলেন, ‘এই ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ, যখন দেশের শিক্ষার্থীরা আওয়াজ তোলে তখন সেই কথা সমবেদনা, সহানুভূতির সঙ্গে শোনা দরকার।

আনন্দবাজারের খবরে বলা হয়, শিক্ষার্থীদের হয়ে ভারত সরকারের কাছে অনুরোধও জানান সাংসদ দেব। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ ও উদ্বেগের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং দ্রুত একটি গঠনমূলক ও গ্রহণযোগ্য সমাধানের পথে এগিয়ে যান।’

তরুণ প্রজন্মই ভারতের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে সবাইকে শান্তি, সংযম এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখার আবেদনও জানান তিনি। সবার প্রতি তার আহ্বান, ‘আসুন যুবসমাজের পাশে দাঁড়াই, বিভাজনকে আরও গভীর করে নয়, বরং অর্থবহ সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad