ওএসডি ৭৬ পুলিশ কর্মকর্তাকে কাজে ফেরাচ্ছে সরকার

Advertisement
Advertisement

বেশ লম্বা সময় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি অবস্থায় থাকার পর পুলিশের উচ্চ পর্যায়ের ৭৬ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করেছে সরকার। এই কর্মকর্তারা সবাই ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে যাদের নাম রয়েছে তাদের মধ্যে ১১ জন ডিআইজি, ৪৬ জন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার থেকে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১২ জন এবং সাক জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

গত বছরের জুলাই আন্দোলনে পুলিশ বাহিনীর ভূমিকা ব্যাপকভাবে সমালোচিত হয়। ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনতার রোষানলে পড়ে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সেসময় বাহিনীটির ৪৪ জন সদস্য নিহত হন।

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হয়। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা চাকরি হারান। ওএসডি করে বসিয়ে রাখা হয় অনেক কর্মকর্তাকে।

নতুন এই আদেশে তাদেরই একটি অংশ এখন আবার দায়িত্বে ফিরছেন।

পদায়নকৃত ডিআইজিদের মধ্যে শাহ্ মিজান শাফিউর রহমান ও নুরুল ইসলামকে রংপুর রেঞ্জে, মিরাজ উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান, ইলিয়াস শরীফকে সিলেট রেঞ্জে; জাকির হোসেন খান, মোহাম্মদ শাহ আবিদ হোসেন, জিহাদুল কবিরকে চট্টগ্রাম রেঞ্জে; মাহবুবুর রহমানকে খুলনা রেঞ্জে; মঈনুল হক ও মোস্তাক আহমেদ খানকে সারদায় বদলি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের পদায়নের তালিকা দেখুন এখানে: পুলিশ কর্মকর্তাদের পদায়ন

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর